• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাবেক সচিব কাদির মাহমুদ এর মৃত্যুতে ইউকে বিডি টিভির শোক প্রকাশ

প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ২:২৩
আপডেট: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ ২:২৩

988569

সাবেক সচিব কাদির মাহমুদ এর মৃত্যুতে ইউকে বিডি টিভির শোক প্রকাশ

আতিকুল ইসলাম,

ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির প্রাক্তন সভাপতি, মৌলভীবাজার অন্বেষার সাবেক সভাপতি, বাংলাদেশ উন্নয়ন সহায়ক সংস্থা ও পদিনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি, নজরুল একাডেমী মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম-সচিব মৌলভীবাজার জেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক এ এস আব্দুল কাদির মাহমুদ স্যার এর মৃত্যুতে মৌলভীবাজার অন্বেষার সভাপতি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু ও সাধারণ সম্পাদক হৃষিকেশ দাশ পিন্টু,অন্বেষা মৌলভীবাজার ইউকের প্রধান সমন্বয়ক ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও ইউকে বিডির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নুরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, কমিউনিকেশন ডিরেক্টর রাধা কান্ত ধর, ও কালচারাল ডিরেক্টর হেলেন ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত শোকবার্তায় গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ মহাণ আল্লাহু রাব্বুল আলামিন যেনো এই ভালো মানুষটিকে জান্নাতবাসী করেন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।

শোকবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও দৈনিক মৌলভীবাজার মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর বলেন, ঢাকাস্থ জালালাবাদ এসোসিয়েশন ও মৌলভীবাজার জেলা সমিতি সহ অনেক সেবামূলক সংগঠন ও কার্যক্রমে সক্রিয় ছিলেন সাবেক অতিরিক্ত সচিব সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আব্দুল কাদির মাহমুদ, তিনি ব্যক্তি জীবনে ছিলেন সাদামাটা সহজ সরল মানুষ, ছিলেন একজন প্রকৃত সমাজসেবক, আমৃত্য মানুষের জন্য ও শিক্ষার উন্নয়নে কাজ করে গেছেন। উনার মৃত্যুতে সমাজ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে শোকবার্তায় নেতৃবৃন্দ অভিমত ব্যাক্ত করেছেন।

উল্লেখ্য যে, গত ৩০ শে সেপ্টেম্বর সোমবার রাত ৩-১৫মিনিটের সময় ঢাকাস্থ কল্যাণপুরের বাসায় ইন্তেকাল করেন। মূত্যু কালে তিনি স্ত্রী, দুই কণ্যা সহ অসংখ্য অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজার নামাজ গত ১ লা অক্টোবর মঙ্গলবার বিকেল ৩-৩০ মিনিটে শহরের সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয় মাঠে ও দ্বিতীয় জানাজার নামাজ বিকেল ৫ ঘটিকায় মরহুমের নিজ বাড়ি পদিনাপুরে অনুষ্ঠত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com