• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চট্টগ্রাম কালুরঘাটে বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধা

প্রকাশ: রবিবার, ২৭ মার্চ, ২০২২ ১০:২৩
আপডেট: রবিবার, ২৭ মার্চ, ২০২২ ১০:২৩

9087

চট্টগ্রাম কালুরঘাটে বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধা

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে বাধা দিয়েছে পুলিশ। আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কাউকে সেখানে কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি। এমন অবস্থায় বিএনপি নগরীর পলোগ্রাউন্ডে সমাবেশ করবে বলে জানা গেছে।

রোববার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে নগরের ২ নম্বর গেটের বিপ্লব স্তম্ভে ফুল দিয়ে বিএনপির নেতারা কালুরঘাট বেতার কেন্দ্রের দিকে যাত্রা করলে বাধা দেয় পুলিশ।

জানা গেছে, নগরীর ২ নম্বর গেটে পুলিশের বাধার মুখে পড়লে গাড়ি থেকে নেমে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তাঁর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বাগ্‌বিতণ্ডা হয়। তবে, পথ ছাড়েনি পুলিশ।

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, ‘কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাই, সেখানে শ্রদ্ধা জানানোর জন্য যেতে চেয়েছিলেন বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। কিন্তু, পুলিশের বাধার কারণে তা সম্ভব হয়নি।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘বিএনপির নির্ধারিত কর্মসূচি ছিল বিপ্লব উদ্যানে ফুল দেওয়া। তারা সেটি দিয়েছে। এরপর তাদের আরেকটি নির্ধারিত কর্মসূচি হচ্ছে পলোগ্রাউন্ডে সমাবেশ। কিন্তু, তারা বিপ্লব উদ্যানে ফুল দিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চেয়েছিল। কিন্তু, সেটির জন্য অনুমতি নেই।’

ওসি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কালুরঘাটে না যেতে দিয়ে তাদের (বিএনপি) নির্ধারিত কর্মসূচিতে যেতে বলা হয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com