• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন শ্রমিকদলের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২ ৪:৫২
আপডেট: শুক্রবার, ১০ জুন, ২০২২ ৪:৫২

97854

বগুড়ার শেরপুরে খানপুর ইউনিয়ন শ্রমিকদলের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি’র অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী শ্রমিকদল বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকালে ইউনিয়নের ছাতিয়ানি উচ্চবিদ্যালয় মাঠে শেরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও বগুড়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সদস্য সচিব ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সদস্য, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শহিদুল ইসলাম বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র বাবু স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোহাব্বত আলী সরকার, সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম রিপন, শেরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য তবিবর রহমান তবি, বগুড়া শহর শ্রমিকদলের সভাপতি লিটন শেখ বাঘা, শেরপুর শহর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাফিজুল আসিফ শাওন, শেরপুর উপজেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ আবদুল্লাহ হারুন, শেরপুর উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি প্রবাসী সালাম, শেরপুর উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শেরপুর শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, শেরপুর শহর যুবদল নেতা আসিকুর রহমান আসিফ, শেরপুর উপজেলা ছাত্রদল নেতা নাসিব ওয়াহিদ প্রান্ত, খানপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, খানপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক খানজাহান আলী প্রমুখ।

পরে আলাউদ্দিন মন্ডলকে সভাপতি, তছলিম উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, সালেম উদ্দিনকে সাধারণ সম্পাদক, সবুজ মিয়াকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীর উদ্দিন মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com