• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিরুলিয়া কৃষক দলের কমিটি নিয়ে বিএনপিতে বিক্ষোভ-মানববন্ধন

প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৭
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৭

956585452

বিরুলিয়া কৃষক দলের কমিটি নিয়ে বিএনপিতে বিক্ষোভ-মানববন্ধন

সাভার (ঢাকা) প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বিরুলিয়া ইউনিয়ন কৃষক দলের নতুন কমিটি ঘিরে স্থানীয় বিএনপিতে দেখা দিয়েছে অসন্তোষ। কমিটিতে সাবেক আওয়ামী লীগ নেতা ও জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত বিক্ষোভে অভিযোগ করা হয়, নবগঠিত কমিটির সভাপতি মধু মাদবর এর আগে বিরুলিয়া ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলারও আসামি। এ ছাড়া কমিটিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্নভাবে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বলেন, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে অবৈধ অর্থ সুবিধার বিনিময়ে সাভার থানা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ এ কমিটির অনুমোদন দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে আবু সাঈদের বক্তব্য পাওয়া যায়নি।

মানববন্ধনে বক্তারা বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাঁদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। দ্রুত এ কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মেনে নিয়ে কমিটি বাতিল করা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় উপস্থিত বিএনপি নেতা বিল্লাল হোসেন বলেন, ‘ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে রাখা হয়েছে। আমরা এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানাই।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com