• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যে কারণে ইউরোপের ঐক্য ধরে রাখা কঠিন হয়ে পড়েছে, জানাল এস্তোনিয়া

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ৮:৪২
আপডেট: মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ৮:৪২

jonotarawaz1 17

যে কারণে ইউরোপের ঐক্য ধরে রাখা কঠিন হয়ে পড়েছে, জানাল এস্তোনিয়া

ইউক্রেনে রাশিয়ার হামলার পর আমেরিকা ও ইউরোপ জোটবদ্ধ হয়ে রুশদের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দেওয়া শুরু করে। প্রথম দিকে এই নিষেধাজ্ঞার ব্যাপারে এক হয়েছিল ইউরোপের বেশিরভাগ দেশ। কিন্তু এখন খোদ ইউরোপীয় দেশগুলোর মধ্যেই বড় ধরনের বিভেদ ও বিতর্ক শুরু হয়েছে।

এই পরিস্থিতিতে নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপের ঐক্য ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস।

তিনি বলেছেন, নিষেধাজ্ঞা আমাদেরও ক্ষতি করা শুরু করেছে।

এ ব্যাপারে লন্ডনে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি পর্যায়ে আছি যখন নিষেধাজ্ঞা আমাদেরও ক্ষতি করা শুরু করেছে।

তিনি আরও বলেন, প্রথমে নিষেধাজ্ঞা শুধুমাত্র রাশিয়ার জন্য কঠিন ছিল। কিন্তু আমরা এমন একটি পর্যায়ে যাচ্ছি যখন নিষেধাজ্ঞা আমাদের জন্যও যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন প্রশ্ন হল- আমরা কতটুকু যন্ত্রণা সহ্য করতে পারব। বিভিন্ন দেশের জন্য এটি কঠিন। একতা ধরে রাখা খুব কঠিন। এটি কঠিন থেকে আরও কঠিন হচ্ছে উচ্চ মূদ্রাস্ফীতি এবং জ্বালানির দামের জন্য।

তিনি আরও বলেন, গ্যাস হয়তো উচ্চমূল্য হতে পারে। কিন্তু স্বাধীনতা সবচেয়ে মূল্যবান। স্বাধীন বিশ্বে বাস করা মানুষরা এটি বুঝতে পারে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com