• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের অব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে: মির্জা ফখরুল

প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ৫:১৪
আপডেট: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪ ৫:১৪

সরকারের অব্যবস্থাপনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বেড়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) এক শোক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

আজ সকালে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের দিগনগর তেঁতুলতলা এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন সদস্যসহ ১৩ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে- এ বিবৃতি দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, আজ ফরিদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ১৩ জনের প্রাণহানি খুবই হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। দেশব্যাপী প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারাচ্ছে ও আহত হচ্ছে তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। বর্তমানে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারের অব্যবস্থাপনা ও চরম উদাসীনতার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সারা দেশে প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com