• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইউক্রেনকে ১০ হাজার ড্রোন দেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ৯:৫০
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪ ৯:৫০

96666236

ইউক্রেনকে ১০ হাজার ড্রোন দেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

আরিফ মাহফুজ , লন্ডন

রাশিয়ার – ইউক্রেনের চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ১০ হাজার ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। কিয়েভ সফরকালে ৭ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে , অত্যাধুনিক ড্রোন তৈরিতে আরও ১২৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করছে যুক্তরাজ্য । ইউক্রেনের জন্য ১০ হাজার ড্রোন সহ যুক্তরাজ্যের মোট ড্রোন প্যাকেজের পরিমাণ হবে ৩২৫ মিলিয়ন পাউন্ডের কোটায়।

ইউক্রেনের জন্য বরাদ্দকৃত ড্রোনের ধরণ বর্ণনা করতে গিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ,অধিকাংশ ড্রোন হবে তাৎক্ষণিক ভিডিও ও স্থিরচিত্র সরবরাহকারী (FPV) ড্রোন এবং সাথে কামিকাজে- নজরদারি ও সামুদ্রিক ড্রোন ।

ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্যাপস। তিনি বলেছেন, যুক্তরাজ্যের বিশ্বমানের সমরাস্ত্র কারখানাগুলোতে থেকে আসা অত্যাধুনিক নতুন ড্রোন দিয়ে ইউক্রেনকে অস্ত্রসজ্জিত করার আমাদের প্রতিশ্রুতি আমি জোরদার করছি। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব যুদ্ধ চলাকালীন সময়ে এ নিয়ে তিনবার ইউক্রেন সফর করেছেন ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com