• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

প্রকাশ: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ৫:৩০
আপডেট: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩ ৫:৩০

96600254 3

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

ইউক্রেনের কিয়েভের বাইরে ব্রোভারি শহরে দুর্ঘটনার স্থানে মৃতদেহের কাছে একজন পাহারা দিচ্ছেন | ছবি : রয়টার্স
ইউক্রেনের কিয়েভ অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দেনিস মোনাস্তিরস্কিসহ ১৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে তাঁর উপমন্ত্রীসহ দুই শিশু রয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) রাজধানী কিয়েভের উপকণ্ঠে একটি কিন্ডারগার্টেনের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ঘটনার পর থেকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থলে কান্নার শব্দ শোনা যায়। বিধ্বস্তের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

দেশটির পুলিশ প্রধান ইগর ক্লাইমেনকো বলেছেন, ‘এযাবৎ ১৬ জন মারা গেছে বলে জানা গেছে’। তিনি বলেন, ‘নিহতদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তিরস্কি এবং তার প্রথম উপমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা রয়েছেন।’

দুই সন্তানের ৪২ বছর বয়সী বাবা মোনাস্তিরস্কি ২০২১ সালে স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন।

এ ঘটনায় ১০ শিশুসহ ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা জানান, দুর্ঘটনার সময় শিশু ও কর্মচারীরা কিন্ডারগার্টেনে ছিলেন।

ব্রোভারি শহরে দুর্ঘটনার স্থানটি কিয়েভ থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত।

এপ্রিলের প্রথম দিকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত মস্কোর আক্রমণের প্রাথমিক পর্যায়ে রাশিয়ান এবং ইউক্রেনীয় বাহিনী ব্রোভারির নিয়ন্ত্রণের জন্য লড়াই করেছিল।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের ২৪ ফেব্রুয়ারি পশ্চিমপন্থী ইউক্রেনে সেনা পাঠান।

এই দুর্ঘটনাটি এমন এক ট্র্যাজেডির সময় ঘটেছিল যেখানে গত সপ্তাহ শেষে পূর্বাঞ্চলীয় শহর ডিনিপ্রোর একটি আবাসিক ভবনে রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ছয় শিশুসহ ৪৫ জন মারা যান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com