• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এখন যুদ্ধের সময় নয়, পুতিনকে মোদি

প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ১০:১২
আপডেট: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ১০:১২

jonotarawaz 2

এখন যুদ্ধের সময় নয়, পুতিনকে মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ‘এখন যুদ্ধের সময় নয়।’ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে সাইড লাইন বৈঠকে এমনটিই বলেন তিনি। খবর রয়টার্স

বর্তমান বিশ্বে চলমান সংকটের কথা স্মরণ করে দিয়ে মোদি বলেন, ‘বর্তমানে বিশ্ব খাদ্য, সার, জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। তাই এখন যুদ্ধের সময় নয়।’ 

jonotarawaz1

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো মুখোমুখি বৈঠক করেন মোদি-পুতিন। গত ২৪ ফেব্রিয়ারি ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার আগ্রাসন ৮ মাসে গড়িয়েছে।

image 1
Had a wonderful meeting with President Putin. We got the opportunity to discuss furthering India-Russia cooperation in sectors such as trade, energy, defence and more. We also discussed other bilateral and global issues.

অন্যদিকে পুতিন মোদিকে জানান, তিনি ইউক্রেনে সংঘাতের যত তাড়াতাড়ি সম্ভব অবসান চান, যা ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছে। সেইসঙ্গে তিনি ইউক্রেনে সংঘাত নিয়ে ভারতের উদ্বেগের ব্যাপারটি বুঝেছেন।

দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে কথা বলেছেন এই দুই নেতা। এদিকে ইউক্রেনে যুদ্ধ শুরুর পর ভারত প্রকাশ্যে রাশিয়ার কোনো সমালোচনা করেনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com