• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে কলকাতায় বিক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ৮:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪ ৮:৪৮

966639 4

কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে কলকাতায় বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সমর্থন জানিয়েছেন ভারতীয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) পশ্চিমবঙ্গে বাংলাদেশ দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন। লেডি ব্রেবোর্ন কলেজ থেকে মিছিল বের হয়।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ দূতাবাসে তাদের প্রতিবাদলিপি পৌঁছে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলকাতার বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রথম সচিব রঞ্জন সেন। তিনি বলেন, কয়েকজন শিক্ষার্থী দূতাবাসে এসে তাদের বক্তব্য জানিয়ে একটি স্বারকলিপি দিয়ে গিয়েছে।

অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের সদস্যরা বাংলাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের লাল সালাম জানিয়ে অভিযোগ করেন, আন্দোলনকারীদের ওপর নৃশংস হামলা চালাচ্ছে বাংলাদেশের সরকার।

বাংলাদেশের শিক্ষার্থীদের এই আন্দোলনকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করে সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মনিশংকর পট্টনায়ক বলেন, ‘সরকার গণহত্যার মাধ্যমে আন্দোলন দমন করতে চাইছে।’

সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, ‘ভারত ও বাংলাদেশের শাসকশ্রেণি একে অন্যের সহায়ক। অন্যদিকে দুই দেশের ছাত্রসমাজের স্বার্থ অভিন্ন। শাসকশ্রেণির বিরুদ্ধে ছাত্রদের লড়াইকে আমরা সমর্থন ও সংহতি জানাই।’

প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে ভারতে এটিই প্রথম সংহতি কর্মসূচি। আগামীকাল শুক্রবার আরও একটি মিছিলের ডাক দিয়েছেন কলকাতার শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীরা।

তবে এর আগে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ভারতের তিনটি ছাত্র সংগঠন ও একটি ছাত্র সংগঠনের জোট বিবৃতি দিয়েছিল। সংগঠনগুলো হলো- প্রোগ্রেসিফ স্টুডেন্টস গ্রুপ, স্টুডেন্ট অর্গানাইজেশন্স অফ ইন্ডিয়া, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠন (এআইডিএসও)।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com