• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছেলেকে আপনাদের হাতে সঁপে দিলাম: সোনিয়া গান্ধী

প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪ ৪:৩২
আপডেট: শনিবার, ১৮ মে, ২০২৪ ৪:৩২

978589 3

ছেলেকে আপনাদের হাতে সঁপে দিলাম: সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের লোকসভা নির্বাচনে গতবার আমেথির আসনে হেরে যাওয়ায় এবার রাহুল গান্ধীকে রায়বরেলীতে নিজের আসন ছেড়ে দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।

শুক্রবার (১৭ মে) ছেলের হয়ে নির্বাচলী প্রচারে গিয়ে রায়বরেলীতে গিয়ে সোনিয়া বলেন, ‘ছেলেকে আপনাদের হাতে সঁপে দিলাম, রাহুল আপনাদের হতাশ করবে না’।

রায়বরেলী আসন থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছেন সোনিয়া, চলতি বছরের শুরুতে আসনটি ছেড়ে রাজ্যসভায় গিয়েছেন। এবার এই আসনে প্রার্থী রাহুল। নিজের পুরনো আসনে দাঁড়িয়েই কংগ্রেসের সাবেক সভানেত্রী জানালেন, তার ছেলে রায়বরেলীবাসীকে ‘নিরাশ’ করবে না।

গান্ধী পরিবারের ‘দুর্গ’ বলে পরিচিত এই রায়বরেলী। সেখানে শুক্রবার প্রচারে গিয়ে সোনিয়া বলেন, ‘আপনাদের কাছে নিজের ছেলেকে সঁপে দিয়ে গেলাম। আপনারা যেমন আমাকে নিজের ভেবেছেন, তেমনই তাকেও ভাববেন। এই রাহুল আপনাদের নিরাশ করবে না।’

২০০৪ সালে প্রথমবার রায়বরেলী থেকে এমপি নির্বাচিত হন সোনিয়া। তিনি জানিয়েছেন, এই রায়বরেলী থেকে অনেক শিক্ষা পেয়েছেন তিনি। সেই শিক্ষাই দিয়েছেন ছেলেকে।

সোনিয়া বলেন, ‘ইন্দিরা গান্ধী এবং রায়বরেলী আমায় যে শিক্ষা দিয়েছে, আমি রাহুল এবং প্রিয়ঙ্কাকে সেই শিক্ষাই দিয়েছি। সবাইকে সম্মান, দুর্বলদের রক্ষা, মানুষের অধিকারের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই। ভয় পাবেন না, আপনাদের ঐতিহ্য এবং লড়াইয়ের শিকড় অনেক গভীরে।’

সোনিয়া এ-ও জানিয়েছেন, বহুদিন পর রায়বরেলীতে ফিরে তিনি খুব খুশি। সেখানকার মানুষজনের কাছে তিনি কৃতজ্ঞ বলেও জানিয়েছেন।

শুক্রবার ৭৭ বছরের সোনিয়ার পাশে ছিলেন প্রার্থী রাহুল এবং মেয়ে প্রিয়ঙ্কা। রাহুল রায়বরেলীবাসীর উদ্দেশে বলেন, ‘রায়বরেলী আমার পরিবার। অমেথিও আমার বাড়ি। এই জায়গাগুলির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। একইসঙ্গে গত ১০০ বছর ধরে এখানকার সঙ্গে জড়িয়ে রয়েছে আমার পরিবারের শিকড়। মা গঙ্গার মতোই পবিত্র এই সম্পর্ক, যা অওয়ধ এবং রায়বরেলীর কৃষক আন্দোলনের সঙ্গে শুরু হয়েছে।’

এই রায়বরেলীতে প্রার্থী হয়েছেন ইন্দিরা এবং রাহুলের দাদু ফিরোজ গান্ধী। আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট হবে এই রায়বরেলী এবং অমেথিতে। অমেথিতে গত লোকসভা নির্বাচনে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল। জয়ী হয়েছিলেন কেরালার ওয়েনাড় থেকে। এবার ওয়েনাড়ের পাশাপাশি মায়ের ছেড়ে যাওয়া রায়বরেলীতেও প্রার্থী তিনি।

রায়বরেলীতে সনিয়া গান্ধী (ডান দিকে)। পাশে রাহুল গান্ধী (মাঝে) এবং প্রিয়ঙ্কা গান্ধী (বাঁ দিকে)। ছবি: পিটিআই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com