• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জীবিত দুই শিশুকে আগলে ধরে পড়েছিলেন গুলিতে নিহত দুই নারী

প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৭:১০
আপডেট: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৭:১০

Capture 298

জীবিত দুই শিশুকে আগলে ধরে পড়েছিলেন গুলিতে নিহত দুই নারী

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ক্লিভলেন্ড এলাকায় সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার রাতে ক্লিভলেন্ডের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। আজ শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এই খবর প্রকাশ করেছে

পুলিশ বলেছে, স্থানীয় সময় শুক্রবার আনুমানিক রাত ১১টা ৩১ মিনিটের দিকে সন্দেহভাজন এক হামলাকারী এআর-১৫ রাইফেল থেকে একটি বাড়িতে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেন।  

খবরে বলা হয়েছে, সান জ্যাকিন্টো কাউন্টি শেরিফের অফিসের কর্মকর্তারা হিউস্টন থেকে প্রায় ৫৫ মাইল উত্তরে অবস্থিত ছোট শহর ক্লিভল্যান্ডে গুলির ঘটনার বিষয়ে একটি ফোন কল পান।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানে কমপক্ষে ১০ জনকে দেখতে পায়। এই ঘটনায় নিহতদের সবার বয়স 8 থেকে ৪০ বছরের মধ্যে।

পুলিশ বলেছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। এবিসি নিউজকে কর্তৃপক্ষ বলেছে, গুলিতে নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশু ও দুজন নারী রয়েছেন। মৃত ওই দুই নারীকে শয়নকক্ষে জীবিত দুই শিশুকে আগলে ধরে পড়ে থাকতে দেখা যায়।

ক্লিভলেন্ডের কর্তৃপক্ষ বলেছে, মেক্সিকান বংশোদ্ভূত এক ব্যক্তি এআর-১৫ রাইফেল নিয়ে গুলি চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা কর্মকর্তাদের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com