• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝড়-ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের একাংশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২০
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:২০

1 163

ঝড়-ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের একাংশ

শীতকালীন ঝড়-ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের একাংশ। দেশটির ২৮টি রাজ্যের সাড়ে ৭ কোটি বাসিন্দা রয়েছেন জরুরি সতর্কতার আওতায়। খবর আলজাজিরার।

জানা গেছে, ডাকোটা-মিনেসোটা-উইসকনসিনে তুষারপাতের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক স্থাপনা। উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোয় গেলো ২৪ ঘণ্টায় দু’ফুটের বেশি তুষারপাত রেকর্ড করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস। যা, গেলো ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ। একইসাথে, ঘণ্টায় ৯৭ কিলোমিটার বেগে বইছে ঝড়ো হাওয়া।

আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত বহাল থাকবে এমন বৈরি আবহাওয়া। সে কারণে, অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হয়েছে ১৭শ’ বিমান ফ্লাইট।

প্রসঙ্গত, প্রতিবেশী কানাডায়ও পড়েছে মৌসুমী ঝড়ের প্রভাব। যে কারণে হচ্ছে ১০-১৫ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com