আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক ব্যস্ততার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
ট্রাম্পের সঙ্গে এক নারী সহকর্মীর কথিত পরকীয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পরপরই রিপাবলিকান পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলনে মেলানিয়ার অনুপস্থিতি সেই খবরকে আরও ঘনীভূত করেছে। ফলে ট্রাম্পের এই বিতর্কিত ব্যক্তিগত জীবন এখন ওয়াশিংটনের রাজনীতির পাশাপাশি সংবাদমাধ্যমেরও মূল আলোচনার কেন্দ্রে চলে এসেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বুধ ও বৃহস্পতিবার টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত এই সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প দুই রাতেই বক্তব্য দেবেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ দলের অন্য নেতারাও এতে অংশ নেবেন।
তবে সম্মেলনে থাকছেন না মেলানিয়া ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউজের এক কর্মকর্তা।
মেলানিয়ার অনুপস্থিতির খবর এমন এক সময়ে এসেছে, যখন কয়েকদিন আগে একটি ভিডিও ঘিরে ট্রাম্প দম্পতির সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।










