• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পশ্চিমবঙ্গে কালবৈশাখীর তাণ্ডবে মৃত্যু ১৫

প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ২:২৩
আপডেট: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ২:২৩

9666665

পশ্চিমবঙ্গে কালবৈশাখীর তাণ্ডবে মৃত্যু ১৫

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সময় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে দক্ষিণবঙ্গে কালবৈশাখী শুরু হয়। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ১৫ জনের মধ্যে মুর্শিদাবাদে তিনজন, হাওড়ায় তিনজন ও বর্ধমান জেলায় চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উত্তর চব্বিশ পরগনায় দুজন ও পশ্চিম মেদিনীপুরে তিনজন মারা গেছে।

এ ছাড়া সন্ধ্যায় কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদসহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত হয়েছে।

এদিকে বজ্রপাতে পর পর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে রাজ্যের বিভিন্ন এলাকায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com