• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পাওনা চাইতে গিয়ে খুন হলেন জনপ্রিয় পাকিস্তানি টিকটকার

প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ২:৪৬
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ২:৪৬

9609

পাওনা চাইতে গিয়ে খুন হলেন জনপ্রিয় পাকিস্তানি টিকটকার

আন্তর্জাতিক ডেস্ক
ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা শামসো বিবি, যিনি সামাজিকমাধ্যমে আয়েশা গিলামানা নামে পরিচিত ছিলেন, গুলিতে নিহত হয়েছেন। পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্ট রাওয়ালপিন্ডির তক্ষশীলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল ২৮ বছর। তার টিকটক অনুসারীর সংখ্যা ছিল ১৩ লাখেরও বেশি।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, সেদিন কাশিফ নামে এক ব্যক্তির ফোন পেয়ে ভাই নিয়ামাতুল্লাহ ও বোন আসিমাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন শামসো। কিছুক্ষণ পর একটি পেট্রোল পাম্পের কাছে মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় হামলাকারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শামসো বিবি। হামলায় তার বোন আসিমাও গুরুতর আহত হন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার হামলার একটি ভিডিও প্রকাশ করেছে, যা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

শামসো বিবির পরিবারের দাবি, কাউসার ও জাভেদ নামে দুই ব্যক্তির সঙ্গে অর্থ লেনদেনের বিরোধের জেরে তিনি আগে থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন।

এদিকে, রাওয়ালপিন্ডি পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার পরিবার ও ভক্তরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com