• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মুক্ত গণমাধ্যম সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩ ২:৪৬
আপডেট: বুধবার, ৩ মে, ২০২৩ ২:৪৬

9666369600

মুক্ত গণমাধ্যম সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছরে মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ এক ধাপ পিছিয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)-এর প্রকাশিত এক সূচকে দেখা যায়, ১৮০টি দেশের তালিকার মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৩তম। যেখানে গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তম।

বুধবার (৩ মে) প্রকাশিত সূচকে বাংলাদেশের স্কোর ৩৫ দশমিক ৩১। গত বছর যে স্কোর ছিল ৩৬ দশমিক ৬৩। ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম।

9666636 4

সূচকে চলতি বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান করছে ভুটান। দেশটির অবস্থান ৯০তম। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে থাকা নেপালের অবস্থান ৯৫তম, মালদ্বীপের অবস্থান ১০০তম, শ্রীলঙ্কার অবস্থান ১৩৫তম, পাকিস্তানের অবস্থান ১৫০তম, আফগানিস্তানের অবস্থান ১৫২তম এবং ভারতের অবস্থান ১৬১তম।

সূচকে এবার সবার ওপরে আছে নিশীথ সূর্যের দেশ নরওয়ে। দেশটির স্কোর ৯৫ দশমিক ১৮। দ্বিতীয় অবস্থানে থাকা আয়ারল্যান্ডের স্কোর ৮৯ দশমিক ৯১ এবং তৃতীয় অবস্থানে থাকা ডেনমার্কের স্কোর ৮৯ দশমিক ৪৮। এই তালিকায় সবার শেষে অবস্থান করছে উত্তর কোরিয়া। দেশটির স্কোর ২১ দশমিক ৭২। নিচের সারিতে থাকা দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটির স্কোর ২২ দশমিক ৯৭।

মুক্ত গণমাধ্যম সূচক তৈরিতে মূলত ৫টি বিষয় বিবেচনা করা হয়। এগুলো হলো- রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com