• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:২১
আপডেট: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:২১

9600264

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

অবশেষে শেষ হলো সেই মাহেন্দ্রক্ষণ। অনেক প্রতীক্ষার পর নাম ঘোষণা করা হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন কনজারভেটিভ পার্টির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

বেশ কিছু কেলেংকারির কারণে গত জুলাই মাসে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন বরিস জনসন। এরপরই কনজারভেটিভ দলের নতুন প্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। ভোটার ছিলেন কনজারভেটিভ দলের প্রায় দুই লাখ সদস্য।

প্রায় দুই মাস ধরে চলা নেতা নির্বাচনের এই প্রক্রিয়ায় চূড়ান্ত ধাপের প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এবং সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক। তাদের মধ্যে লিজ ট্রাসই এগিয়ে ছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, মন্দার মুখোমুখি হওয়া যুক্তরাজ্যে এখন মূল্যস্ফীতির সংকট আর শিল্প খাতে অস্থিরতা চলছে, নতুন প্রধানমন্ত্রীকে এসব সমস্যার মোকাবিলা করতে হবে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস রবিবার বলেছেন, তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারেন, তাহলে এক সপ্তাহের মধ্যে ক্রমবর্ধমান জ্বালানি বিল মোকাবিলা এবং সরবরাহ বাড়ানোর জন্য তাত্ক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন।  

প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত কে হবেন এই ঘোষণার প্রাক্কালে সানডে টেলিগ্রাফ পত্রিকায় এক নিবন্ধে লিজ ট্রাস মুদ্রাস্ফীতি ও মন্দার কবলে জর্জরিত ব্রিটেনের অর্থনীতি মোকাবেলায় সাহসী হওয়ার অঙ্গীকার পুনরাবৃত্তি করেছেন। 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com