• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ৩:২৩
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪ ৩:২৩

9668596 2 1

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ওজন পার্কের নিজ বাসায় পুলিশের গুলিতে উইন রোজারিও নামে বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। বিনা কারণে পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে বলে নিহতের পরিবারের অভিযোগ।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা ফ্রান্সিস রোজারিওর অভিযোগ, তার নিরপরাধ ছেলেকে হত্যা করেছে পুলিশ। তিনি জানান, বুধবার (২৭ মার্চ) দুপুর দেড়টার দিকে ওজন পার্কের ১০৩ স্ট্রিট ও ১০১ এভিনিউয়ের বাসা থেকে নিজেই ৯১১ নম্বরে কল করেন উইন রোজারিও। ফোনে নিজে মানসিক ভারসাম্যহীন জানিয়ে মৃত্যুর মাধ্যমে এই অবস্থার সমাপ্তি টানতে চান বলে পুলিশকে জানান উইন। ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে গুলি করে।

ছেলেকে পুলিশের গুলি করার বর্ণনা দিতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন উইন রোজারিওর মা
নিহতের বাবা বলেন, তার ছেলে মানসিক ভারসাম্যহীন জেনেও পুলিশ গুলি চালায়। তিনি পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন।

উইনের মা বলেন, ‘আমার ছেলে পুলিশের দিকে তেড়ে যায়নি। আমাকে জড়ায়ে ধরে ও শুধু বলেছে ডোন্ট টাচ মি। এটুকুই শুধু বলেছে। পুলিশ ঢুকেই ফায়ার করেছে। আমার সামনেই আমার ছেলেকে গুলি করে মারে।’

তবে পুলিশের দাবি, বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এ সময় কাঁচি নিয়ে তেড়ে এলে পুলিশ গুলি চালায়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com