• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১১ দেশের ৩০জনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

প্রকাশ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ২:৫৮
আপডেট: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ ২:৫৮

9665247 14

১১ দেশের ৩০জনের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাজ্য ১১টি দেশের ৩০জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে ১০জন ইরানি কর্মকর্তা, মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে জড়িত ব্যক্তি এবং রাশিয়ার এক কর্নেলও রয়েছে। খবর আলজাজিরার।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকারে পক্ষ থেকে জানিয়েছে, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে দেশটি এমন ঘোষণা দিয়েছে। যে সব ব্যক্তি বিভিন্ন দেশে বন্দিদের নির্যাতন, ধর্ষণ ও আন্দোলনকারীদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত তাদের লক্ষ্য করে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস কেলেভারলি এক বিবৃতিতে বলেন, ‘যারা আমাদের মৌলিক অধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত তাদের পরিচয় উন্মোচন করতে ব্যবস্থা নিয়েছি।’

এর আগে ইরানের বিরুদ্ধে ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পরিকল্পনার কথা জানায়। মানবাধিকার লঙ্ঘন, আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন ও রাশিয়াকে ড্রোন সহায়তা দেওয়ার কারণে পদক্ষেপ নেওয়া হচ্ছে ইরানের বিরুদ্ধে। এর একদিন পরই যুক্তরাজ্যের পক্ষ থেকে এমন নিষেধাজ্ঞামূলক পদক্ষেপ সামনে এল।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, ১০ জন ইরানি কর্মকর্তা, যারা ইরানের বিচার বিভাগীয় ও কারাগার ব্যবস্থার সঙ্গে যুক্ত। মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে জড়িত ব্যক্তিরা, ৯০তম ট্যাঙ্ক ডিভিশনের কমান্ডার হিসেবে ভূমিকার জন্য রাশিয়ান কর্নেল ইবাতুলিন, মালির কাতিবা ম্যাকিনা গ্রুপ যা ম্যাকিনা লিবারেশন ফ্রন্ট নামেও পরিচিত। এছাড়াও এ তালিকায় যৌন সহিংসতার সঙ্গে যুক্ত দক্ষিণ সুদানের কর্মকর্তারা রয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com