• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২০২৩: মন্দায় থাকবে বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ

প্রকাশ: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ৩:৪২
আপডেট: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ৩:৪২

9600254

২০২৩: মন্দায় থাকবে বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ

চলতি বছর বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দার মধ্যে থাকবে বলে সতর্কতা জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিভা।

সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের রোববারের সকালের সংবাদ অনুষ্ঠান ‘ফেস দ্য নেশন’-এ কথা বলেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

ক্রিস্টালিনা জর্জিভা বলেন, গত বছরের তুলনায় ২০২৩ সাল আরো বেশি কঠিন হবে। কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র, ইইউ ও চীনের অর্থনীতি ধীর হয়েছে।

সিবিএসের নিউজ প্রোগ্রাম ফেস দ্য ন্যাশনে জর্জিভা বলেন, আমাদের মনে হচ্ছে বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশ মন্দার মধ্যে দিয়ে যাবে। এমনকি যেসব দেশে মন্দা নেই সেখানেও একই ধরনের প্রভাব পড়তে পারে।

রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ, মূল্য বৃদ্ধি, উচ্চ সুদের হার ও চীনে করোনা ভাইরাস ফের ছড়িয়ে পড়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গত অক্টোবরে ২০২৩ সালের জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসে কাটছাট করেছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়েছে নজিরবিহীনভাবে। এজন্য অক্টোবরে ২০২৩ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে সংস্থাটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com