• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬ মাত্রার। প্রতিবেশী অস্ট্রেলিয়াতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ইন্দোনেশিয়ার...

বিস্তারিত পড়ুন

ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কা

ইরানের ড্রোন হামলার পর সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র, সংঘাত বাড়ার আশঙ্কা

উপসাগরীয় অঞ্চলে ৯ মাস ধরে চলা সংঘাত নিজেদের শর্তে সমাধানের জন্য ইরান নতুন করে ড্রোন হামলা শুরু করেছে। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইনে দুটি ড্রোন হামলার চেষ্টার পর...

বিস্তারিত পড়ুন

আমি কারাগারে মারা যেতে পারি ইমরান খান

আমি কারাগারে মারা যেতে পারি: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক ছবি: সংগৃহীত পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার শারীরিক পরিস্থিতির অবনতির কারণে কারাগারে মারা যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি নিজের এবং তার স্ত্রী বুশরা বিবির...

বিস্তারিত পড়ুন

রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা এস্তোনিয়ার

রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা এস্তোনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক ছবি: সংগৃহীত ড্রোন তৈরির একটি কারখানায় অগ্নিসংযোগের চেষ্টা নস্যাৎ করার পর রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে এস্তোনিয়া। দেশটির দাবি, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এ হামলার নির্দেশ...

বিস্তারিত পড়ুন

ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে - ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ বা ‘ব্রেক্সিট’ কার্যকর হয়নি বলে মন্তব্য করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। একই সঙ্গে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে চলতি সপ্তাহেই ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করে...

বিস্তারিত পড়ুন

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির খবরের বিষয়ে যা বলল আইজেনকোটের দল

নেতানিয়াহুর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির খবরের বিষয়ে যা বলল আইজেনকোটের দল

ইসরাইলের অন্তবর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে প্রধানমন্ত্রীর পদ ভাগাভাগির কোনো প্রস্তাব বিবেচনা করছে না বলে জানিয়েছে গাদি আইজেনকোটের দল ইয়াশার। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার টেবিলে একমাত্র...

বিস্তারিত পড়ুন

যুদ্ধে ইউক্রেন জিতবে - প্রিন্স হ্যারি

যুদ্ধে ইউক্রেন জিতবে: প্রিন্স হ্যারি

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি। একই সঙ্গে যুদ্ধ শেষ হলে ইউক্রেনে ইনভিকটাস গেমস আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দুই দিনের সফরে...

বিস্তারিত পড়ুন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা বিরোধী দল ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের শিবিরকে জানিয়েছেন, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের দলকে ছাড়াই তারা একটি জাতীয় ঐক্য সরকার গঠনে রাজি আছেন। Advertisement রোববার (১৫ নভেম্বর) ইসরাইলের সংবাদমাধ্যম ইসরাইল হায়োম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহত্তর জোট সরকার গঠনের আলোচনা শুরু হলে লিকুদ পার্টি ওতজমা ইহুদিত (জিউইশ পাওয়ার) দলকে জোটে রাখার বিষয়ে জোর দেবে না বলে নেতানিয়াহুর সহযোগীরা জানিয়েছেন। আইজেনকোটের জোটের কয়েকজন নেতাকেও তারা বলেছেন, বেন-গভিরের দলকে সরকারে না রাখার জন্য ওয়াশিংটন চাপ দিচ্ছে। Advertisement তবে এমন কোনো বার্তা দেওয়ার কথা অস্বীকার করেছে নেতানিয়াহুর দল লিকুদ। Advertisement আরও পড়ুন ইসরাইলে কি একসঙ্গে সরকার গড়তে পারবেন নেতানিয়াহু ও আইজেনকোট? ইসরাইলে কি একসঙ্গে সরকার গড়তে পারবেন নেতানিয়াহু ও আইজেনকোট? এদিকে ইসরাইল হায়োমে প্রকাশিত বক্তব্যে বেন-গভিরের দলের আইনপ্রণেতা টালি গটলিভ বলেছেন, এই প্রতিবেদন তাদের দলের আগের আশঙ্কাকেই সত্য প্রমাণ করেছে। নির্বাচনী প্রচারের সময়ই তারা বলেছিলেন, নেতানিয়াহু ওতজমা ইহুদিতকে বাদ দিয়ে আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্য সরকার গঠনের চেষ্টা করছেন। গটলিভ বলেন, ‘এতে নতুন কী আছে? নির্বাচনী প্রচারের সময়ই আমরা বলেছিলাম, প্রধানমন্ত্রী ওতজমা ইহুদিতকে ছাড়াই আইজেনকোটের সঙ্গে ঐক্য সরকার গঠন করতে চান।’ নেতানিয়াহুর এই অবস্থান তার আগের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক। নির্বাচনের সময় তিনি ডানপন্থি রাজনৈতিক মিত্রদের সঙ্গে জোট অটুট রাখার অঙ্গীকার করেছিলেন। সেই জোটে বেন-গভিরের পাশাপাশি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও রয়েছেন। আরও পড়ুন নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বাইডেন এদিকে নেতানিয়াহু জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়ে আসছেন। অন্যদিকে আইজেনকোট এমন একটি সরকার গঠনের চেষ্টা করছেন, যার মাধ্যমে নেতানিয়াহুর ক্ষমতার অবসান ঘটতে পারে। আইজেনকোটের বক্তব্য, লিকুদ পার্টি তার নেতৃত্বাধীন সরকারে যোগ দিতে পারবে, তবে তাদের ঘোষিত নীতিমালা মেনে চলতে হবে এবং উগ্রপন্থি রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। গত ৮ নভেম্বর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেন। ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকোটের জোটের আসন ৪৮টি। নেতানিয়াহুর জোটের রয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আরব দলগুলোর আসন ১৯টি। ফলে কোনো পক্ষেরই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা নেই।

নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর, বেন-গভিরকে ছাড়াই সরকার গঠনের প্রস্তাব

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগীরা বিরোধী দল ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের শিবিরকে জানিয়েছেন, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের দলকে ছাড়াই তারা একটি জাতীয় ঐক্য সরকার গঠনে রাজি আছেন। রোববার...

বিস্তারিত পড়ুন

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর

জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে ইলন মাস্কসহ প্রযুক্তি নেতাদের স্বাক্ষর

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের একাধিক নির্বাহী। এ দাবিতে শুরু হওয়া একটি অনলাইন স্বাক্ষর অভিযানে অংশ নিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান...

বিস্তারিত পড়ুন

হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরান

হরমুজে মাইন আতঙ্ক, তেলবাহী ট্যাংকারগুলোতে সতর্ক করল ইরান

হরমুজ প্রণালিতে মাইন পাতা থাকতে পারে, এমন ‘নিষিদ্ধ বা অননুমোদিত করিডোর’ দিয়ে চলাচলের বিষয়ে তেলবাহী ট্যাংকারগুলোকে সতর্ক করেছে ইরান। একই সঙ্গে প্রণালিটি দিয়ে জাহাজ পাঠানোর আগে সমন্বয় করারও আহ্বান জানিয়েছে...

বিস্তারিত পড়ুন

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম