• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে : খালেদা জিয়ার আবেদন হাইকোর্টে দাখিল

প্রকাশ: রবিবার, ২১ মে, ২০২৩ ১১:৫১
আপডেট: রবিবার, ২১ মে, ২০২৩ ১১:৫১

96665 1

অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে : খালেদা জিয়ার আবেদন হাইকোর্টে দাখিল

ডেস্ক নিউজ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আবেদন হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হয়েছে।

রোববার সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি সাবমিট করা হয়েছে।

খালেদা জিয়ার আইনজীবী ও এনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা বেগম খালেদা জিয়ার আবেদন শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চে সাবমিট করেছি। এখন নিয়ম অনুযায়ী হাইকোর্ট বেঞ্চের কার্যতালিতায় আসলে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বেআইনিভাবে নাইকো মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। সেই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আমরা আবেদন করেছি।

অন্যদিকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আবেদনের শুনানিতে অংশ নেয়ার জন্য ২৫৬ জন আইনজীবী ওকালতনামা দাখিল করেছেন। খালেদা জিয়ার আইনজীবীর তালিকায় রয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমীর উদ্দিন সরকার, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী নিতায় রায় চৌধুরী, আবদুল জব্বার ভূইয়া, গাজী কামরুল ইসলাম সহলসহ ২৫৬ জন্য আইনজীবী।

গত ১৯ মার্চ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত এ মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন। একইসাথে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ মে দিন ধার্য করেন আদালত।

এরপর নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে ব্যবসায়ী সেলিম ভূঁইয়া হাইকোর্টে আবেদন করেন। গত ১০ মে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো: আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ সেলিম ভূঁইয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আবেদনটি ফেরত দেন।

অন্যদিকে ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনও এ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। এছাড়া তার পক্ষে কারাগার পরিবর্তন চেয়েও আবেদন করা হয়।

অপরদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন, হাইকোর্টে আবেদন করা হলেও নিম্ন আদালতে এই মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই।

অন্যদিকে এ মামলার আসামি ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষেও মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে।

এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো: শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল কর্পোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। এর মধ্যে এ কে এম মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ মৃত্যুবরণ করায় তাদেরকে মামলা থেকে বাদ দেয়া হয়েছে।

২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেছিলেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com