• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমানসহ বিএনপির ২১৩ নেতাকর্মীর বিচার শুরু

প্রকাশ: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ৬:৪৯
আপডেট: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ৬:৪৯

988589 2 1

আমানসহ বিএনপির ২১৩ নেতাকর্মীর বিচার শুরু

নিউজ ডেস্ক

কেরানীগঞ্জ মডেল থানার নাশকতার দুই মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ ২১৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলা দুটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

বুধবার (২০ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রকিবুল হাসানের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সেই সঙ্গে দুই মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেন।

মামলা দুটির মধ্যে একটি মামলায় আসামি সংখ্যা ১৭৯ জন এবং অন্য মামলায় আসামি ৩৪ জন।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এক মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২ জুন বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের হজরতপুরে মেঘু মিয়া মাতুব্বর হাফেজিয়া মাদরাসা এবং আমান জামে মসজিদে গোপনে ইফতারের আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা। সেখানে আমানউল্লাহ আমান উপস্থিত হলে আয়োজন ঘিরে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বিষয়টি জেনে স্থানীয় চেয়ারম্যান আয়নালসহ আওয়ালী লীগের ৩০/৪০ জন সেখানে উপস্থিত হন। এসময় বিএনপির ৩০০/৪০০ জন নেতাকর্মী পিস্তল, রিভলবার, ককটেল বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। ককটেল বিস্ফোরণে চেয়ারম্যানসহ কয়েকজন আহত হন।

এ ঘটনায় হজরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহের আলী ওই বছরের ৪ জুন মামলাটি দায়ের করেন।

অন্য মামলাটির অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর ১৮ দলের ডাকা সড়ক, রেল, নৌপথ অবরোধের অংশ হিসেবে নেতাকর্মীরা কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় যানবাহনের গতিরোধ করে। গাড়িতে ভাঙচুর করে। একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সেখানে উপস্থিত হয়ে বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ ঘটনায় পরদিন ২৮ নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক কেরামত আলী বাদী হয়ে মামলাটি করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com