• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কারাগারে পত্রিকার টেন্ডার বিজ্ঞপ্তি কেটে আইনজীবীকে দিলেন হাজী সেলিম

প্রকাশ: সোমবার, ৫ মে, ২০২৫ ২:২৯
আপডেট: সোমবার, ৫ মে, ২০২৫ ২:২৯

96000014 1

কারাগারে পত্রিকার টেন্ডার বিজ্ঞপ্তি কেটে আইনজীবীকে দিলেন হাজী সেলিম

জনতার আওয়াজ ডেস্ক
কারাগারে দেওয়া পত্রিকায় প্রকাশিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তির কাগজ কেটে আদালতে নিয়ে গেছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাজী সেলিম।

সোমবার (০৫ মে) কারাগারে থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পত্রিকার বিজ্ঞপ্তির অংশ নিয়ে যান। পরে কাগজের অংশ তার আইনজীবী শ্রী প্রাণ নাথের কাছে পৌঁছে দেন।

এ বিষয়ে আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, আমার মক্কেল কারাগারে ডিভিশন পেয়েছেন। এজন্য তাকে পত্রিকা দেওয়া হয়। তিনি পত্রিকা পড়তে গিয়ে জাহাজের টেন্ডার সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে পান। যেহেতু তার জাহাজ রয়েছে, সেটার খোঁজ খবর নিতেই তিনি পত্রিকার বিজ্ঞপ্তি কেটে নিয়ে আসেন।

এদিন সকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে শাহবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। এ সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর রাতে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে হাজী সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com