• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কাল দুদকে যাচ্ছেন না সাবেক আইজিপি বেনজীর

প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪ ৫:৪০
আপডেট: বুধবার, ৫ জুন, ২০২৪ ৫:৪০

97453

কাল দুদকে যাচ্ছেন না সাবেক আইজিপি বেনজীর

জনতার আওয়াজ ডেস্ক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য সাবেক আইজিপি বেনজীর আহমেদ বৃহস্পতিবার (৬ জুন) এবং রবিবার (৯ জুন) তার স্ত্রী-সন্তানদের তলব করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এই সময়ের মধ্যে হাজির হতে পারবেন না জানিয়ে দুদকে সময়ের আবেদন করেছেন বেনজীর আহমেদ।

বুধবার (৫ জুন) ১৫ দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে এ আবেদন করেন তিনি।

এর আগে, ২৮ মে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের তলবের বিষয়টি জানিয়েছে দুদক।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, বেনজীর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি যেন হস্তান্তর না হয়, সেজন্য সংশ্লিষ্ট জেলার সাব-রেজিস্ট্রার বরাবর আদালতের জব্দের আদেশ পাঠানো হয়েছে।

২৭ মে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেছিলেন, বেনজীর আহমেদকে গ্রেফতার করা হবে কিনা তা তদন্ত কর্মকর্তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রয়োজন মনে করলে আদালতে বেনজীর আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাইবেন তদন্ত কর্মকর্তা। তদন্তে আরো অপরাধলব্ধ সম্পদের খোঁজ পাওয়া গেলে সেগুলো জব্দে আদালতে আবেদন করা হবে।

গত ২৩ মে বেনজীর আহমেদের সম্পত্তির ৮৩টি দলিল জব্দের আদেশ দেন আদালত। সঙ্গে ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়। এরই মধ্যে এসব সম্পত্তি জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক।

এর দুদিন না যেতেই ২৬ মে বেনজীর আহমেদ ও তার স্ত্রী-সন্তানদের ১১৯টি স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ আসে আদালত থেকে। এছাড়া রাজধানীর গুলশানের আলিশান ৪টি ফ্ল্যাট, শতভাগ এবং আংশিক মালিকাধীন ২৩ কেম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র‍্যাব ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‍্যাব এবং র‍্যাবের সাবেক ও বর্তমান যে ৭ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের মধ্যে বেনজীর আহমেদের নাম আছে। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন।

সম্প্রতি বেনজীর আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যায়। এরপর থেকেই বেশ আলোচনায় সাবেক এ আইজিপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com