• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দীপু মনির ১৬ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৩২
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৩২

960009

দীপু মনির ১৬ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির ১৬টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আবেদন করেন।

জানা গেছে, তার ১৬টি অ্যাকাউন্টে মোট জমা ছিল ৩১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকা। এর মধ্যে তিনি উত্তোলন করেছেন ২৮ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ১১৫ টাকা। বর্তমানে অ্যাকাউন্টগুলোতে আছে, ২ কোটি ৩৯ লাখ ৫ হাজার ৫০২ টাকা।

আবেদনে বলা হয়েছে, ডাক্তার দীপু মনি তার অস্থাবর সম্পদসমূহ অন্যত্র স্থানান্তর, হস্তান্তর, বন্ধক বা বেহাত করার প্রচেষ্টা করছেন সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওই সম্পদসমূহ অবিলম্বে ফ্রিজ করা আবশ্যক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com