• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৃহস্পতিবার থেকে শুরু হবে ট্রাইব্যুনালের বিচার কাজ: চিফ প্রসিকিউটর

প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৬:৩৪
আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪ ৬:৩৪

96669996

বৃহস্পতিবার থেকে শুরু হবে ট্রাইব্যুনালের বিচার কাজ: চিফ প্রসিকিউটর

আদালত প্রতিবেদক

বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার (১৫ অক্টোবর) ট্রাইব্যুনালের চেয়ারম্যানসহ তিন বিচারকের যোগদানের পর সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে সবার আগে বিচার কাজ শুরু হবে। বুধবার ট্রাইব্যুনালের সদস্যদের এজলাসে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হবে। এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে বিচার কার্যক্রম।

এর আগে দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব নিতে আসেন চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনালে পৌঁছে যোগদানপত্রে সাক্ষর করেন তারা।

গত সোমবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে ট্রাইব্যুনাল পুনর্গঠনের কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে সংঘটিত গুম-হত্যা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন ঘিরে চালানো গণহত্যার বিচার করবে এই ট্রাইব্যুনাল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক ক্ষমতাসীন সরকারের বিভিন্ন মন্ত্রী-কর্মকর্তাদের আসামি করে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে অন্তত ৬০টি অভিযোগ দায়ের হয়েছে।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মধ্যে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিলে জুলাই-আগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের হাতে গঠিত এ ট্রাইব্যুনালেও পরিবর্তন আনা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com