জনতার আওয়াজ ডেস্ক
রবিবার (২৩ জুন) দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ আর সময় পাবেন না। দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় দেয়ার এখতিয়ার নেই বলে জানান দুদক আইনজীবী খুরশীদ আলম খান।
বৃহস্পতিবার (২০ জুন) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন দুদকের প্রধান আইনজীবী।
দুদক আইনজীবী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে আরও অপরাধলব্ধ সম্পদের প্রমাণ মিলেছে।












