• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভিপি নুরুল হককে পলাতক’ দেখিয়ে চার্জশিট

প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ১১:৩০
আপডেট: সোমবার, ৬ মার্চ, ২০২৩ ১১:৩০

96323658

ভিপি নুরুল হককে পলাতক’ দেখিয়ে চার্জশিট

ফেসবুক লাইভে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে পল্টন থানার এক মামলায় গণঅধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। সম্প্রতি গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে নুরকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার চার্জশিটে বলা হয়েছে, আসামি নুর ২০২১ সালের ১৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর, উস্কানিমূলক বক্তব্য দেন, যার মাধ্যমে তিনি ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত করেন। তিনি দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার অবনতি, বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণির মধ্যে শত্রুতা, বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করা, সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করাসহ অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর ২৫/২৮/২৯/৩১ ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। তবে ৩৫ ধারায় অপরাধ প্রমাণিত হয়নি। নুর পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

২০২১ সালের ১৯ এপ্রিল নুরের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সংগীতশিল্পী ইলিয়াস হোসেন। মামলার এজাহারে বলা হয়, ২০২১ সালের ১৪ এপ্রিল নুরুল হক তার ফেসবুক পেজ থেকে বক্তব্য দেন।

এর মাধ্যমে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করেন। তার বক্তব্য ছিল আপত্তিকর ও আক্রমণাত্মক। বক্তব্যের উদ্দেশ্য ছিল দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার অবনতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com