• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মরদেহ পোড়ানো সেই পুলিশ কর্মকর্তা কাফী আটক

প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ২:১৩
আপডেট: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪ ২:১৩

9858569

মরদেহ পোড়ানো সেই পুলিশ কর্মকর্তা কাফী আটক

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফিকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে আটক করতে বিমানবন্দরে অভিযানে গেছে ডিবির টিম। তাকে আটক করা হয়েছে কিনা এখনও নিশ্চিত করা হয়নি।

জানতে চাইলে ঢাকা জেলার এসপি বলেন, ঢাকার আশুলিয়ায় ছাত্রজনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার অভিযোগে সাসপেক্টকে গ্রেফতারের চেষ্টা চলছে। এর মধ্যে খবর পেয়েছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি ডিএমপির ডিবি পুলিশের কর্তৃক আটক হয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একজন কমকর্তা বলেন, শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে (আব্দুল্লাহিল কাফি) আটক করেছে।

তিনি বলেন, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তিনি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্রজনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com