• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রিমান্ড শেষে কারাগারে ডাকসুর সাবেক ভিপি নুর

প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ৮:২৪
আপডেট: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ৮:২৪

96665969

রিমান্ড শেষে কারাগারে ডাকসুর সাবেক ভিপি নুর

জনতার আওয়াজ ডেস্ক
কোটা আন্দোলনের সময় রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে হামলা, ভাঙচুরের অভিযোগে রাজধানীর কাফরুল থানার মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে নুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের আদালত নুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে কাফরুল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রয়েল জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ জুলাই রাজধানীর বনানীতে সেতু ভবনে হামলার মামলায় নুরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৬ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এর পর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় গত ২৮ জুলাই নুরের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com