• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শামা ওবায়েদসহ ৬০ জনের বিচার শুরু

প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ৯:০২
আপডেট: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ৯:০২

9855878

শামা ওবায়েদসহ ৬০ জনের বিচার শুরু

আদালত প্রতিবেদক
২০১৫ সালে রাজধানীর বাড্ডা থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৬০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। একইসঙ্গে শিমুল বিশ্বাস আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

আদালতের পেশকার শিশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৫ সালের মার্চ মাসে রাজধানীর বাড্ডা থানা এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। এরপর তদন্ত শেষে শামা ওবায়েদ সহ ৬০ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com