• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলের ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ২:২৯
আপডেট: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ২:২৯

9600025

শেখ হাসিনা-রেহানা-জয়-পুতুলের ১২৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

জনতার আওয়াজ ডেস্ক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ তার ছোট বোন শেখ রেহানা ও তাদের স্বার্থ সংশ্লিষ্টদের ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এ আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, অভিযোগ সংশ্লিষ্টরা অস্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের অ্যাকাউন্টগুলো অবিলম্বে অবরুদ্ধকরণ করা আবশ্যক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com