• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাবেক ছয় এমপিকে দুদকের তলব

প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ২:৩৯
আপডেট: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪ ২:৩৯

96665896 2

সাবেক ছয় এমপিকে দুদকের তলব

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ ছয়জন সংসদ সদস্যকে (এমপি) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছয়জনকে বুধবার (৪ সেপ্টেম্বর) জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুদক সূত্রে বিষয়টি জানা গেছে।

শাজাহান খান ছাড়াও সাবেক চিফ হুইপ নুর ই আলম চৌধুরী, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য জিয়াউর রহমান ও কাজিম উদ্দিন আহমেদকে তলব করেছে সংস্থাটি। এদের মধ্যে সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম জিজ্ঞাসাবাদে হাজির হওয়ার জন্য সময় চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছে একটি সূত্র।

এর আগে গত ২০ আগস্ট শাজাহান খানের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। প্লট বরাদ্দে অনিয়ম ও পরিবহন খাতে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে ২০১৪ সালেও তলব করেছিল দুদক।

অন্যদিকে অবৈধ সম্পদের অভিযোগে মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর ই আলমসহ বাকিদের বিরুদ্ধেও দুদকের অনুসন্ধান চলছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com