• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৫ মামলায় বিএনপি নেতা দুদুর জামিন

প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪৩
আপডেট: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৪৩

966685896

৫ মামলায় বিএনপি নেতা দুদুর জামিন

জনতার আওয়াজ ডেস্ক

রাজধানীর পৃথক তিন থানার নাশকতার আট মামলার মধ্যে পাঁচ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতানা সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন। এর মধ্যে রমনা মডেল থানার তিনটি, বাড্ডা ও পল্টন থানার একটি করে মামলায় জামিন পেয়েছেন তিনি। এছাড়া পল্টন থানার তিন মামলায় নথি না থাকায় শুনানি হয়নি।

তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আরও পাঁচ মামলায় জামিন পেলে তবেই তিনি কারামুক্তি হতে পারবেন।

এদিন দুপুরে রাজধানীর পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। তারপর জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা।

গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় বোনের বাসা থেকে দুদুকে আটক করে ডিবি পুলিশ। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com