• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আফসোস এখনো জুলাই সনদ, গণভোট নিয়ে যুদ্ধ করতে হচ্ছে: ডা. মাহমুদা মিতু

প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২:৩৭
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২:৩৭

96000078

আফসোস এখনো জুলাই সনদ, গণভোট নিয়ে যুদ্ধ করতে হচ্ছে: ডা. মাহমুদা মিতু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু বলেছেন, যারা বাংলাদেশকে আর পুরোনো বাংলাদেশে ফিরিয়ে নিতে চায় না। কিন্তু আফসোস আমাদের এখনো জুলাই সনদ, গণভোট নিয়ে যুদ্ধ করে যেতে হচ্ছে। জীবন ও দিতে হতে পারে বলা যায় না।

বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে জুলাই শহীদদের নিয়ে শোক প্রস্তাবে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর ফেসবুক পোস্টে তিনি এসব কথা লিখেছেন।

ডা. মাহমুদা মিতু লিখেছেন, পাশে চোখ ভেজা হাসনাতই বাংলাদেশ কিংবা ওটাই আপনি কিংবা আমি। সকাল থেকে বার বার আমি নাহিদ ইসলামের এই বক্তব্য শুনেছি। বিশ্বাস করেন আমার আপনার এই বক্তব্য শোনার পরে যে অনুভূতি হয়েছে অনেকেরই তা হয় নি।

তিনি লেখেন, এই অনুভূতি বাংলাদেশের তরুণ প্রজন্মের। যাদেরকে জুলাই রাজনীতি সচেতন করেছে। যারা বাংলাদেশকে আর পুরোনো বাংলাদেশে ফিরিয়ে নিতে চায় না। কিন্তু আফসোস আমাদের এখনো জুলাই সনদ, গণভোট নিয়ে যুদ্ধ করে যেতে হচ্ছে।

তিনি আরও লেখেন, জীবন ও দিতে হতে পারে বলা যায় না। বেশি বললে কে, কখন মেরে ফেলে। এটা তাদের জন্য লজ্জার যে তাদের ভিতরে জুলাই নাই। যে জুলাইয়ের ওপর দাঁড়িয়ে আজ সরকার গঠন করেছে সেই জুলাইকে তারা হৃদয়ে ধারণ করে না। যতটা করে কেবল চাপ এড়াতে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com