• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়ংয়ের ব্যাগ বিতর্কের মধ্যে যা বললেন ফখরুলকন্যা

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১১:০১
আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ১১:০১

96589632

আড়ংয়ের ব্যাগ বিতর্কের মধ্যে যা বললেন ফখরুলকন্যা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে উত্তরা জসিম উদ্দিন রোডে অবস্থিত আড়ং শোরুমে মায়ের জন্য কাপড় কেনেন তিনি। তবে কাপড় কেনার পর শপিং ব্যাগ না পেয়ে অসন্তোষ প্রকাশ করে শোরুম ত্যাগ করেন রুমিন ফারহানা।

ঘটনাটি ঘিরে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা–সমালোচনা।

এ ঘটনার পর এবার শপিং ব্যাগ নিয়ে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে শামারুহ মির্জা। যদিও তিনি তার পোস্টটিতে রুমিন ফারহানার আড়ংয়ের ওই ব্যাগ বিতর্কের বিষয়ে সরাসরি কোনো কিছু বলেননি।

রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে শামারুহ মির্জা লিখেছেন, ‘পলিটিক্যালি ইনকারেক্ট শোনাবে? কিন্তু আড়ং-এ হাজার হাজার টাকার শপিং করা যাবে কিন্তু পনেরো টাকা দিয়ে ব্যাগ কেনা যাবে না?’

ফখরুলকন্যার এই পোস্টে অনেকে মন্তব্য করেছেন। কেউ কেউ রুমিন ফারহানার ওই আড়ংয়ের ব্যাগ বিতর্কটি নিয়ে মন্তব্য করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com