• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগের পোশাকে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৯:১৮
আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৯:১৮

96666590 2

আগের পোশাকে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ। এ সংক্রান্ত ঘোষণা দিয়ে একটি গেজেট প্রকাশ করেছে সরকার। পোশাক আগের রঙের হলেও সবার প্যান্ট হবে খাকি। পুলিশ সদর দপ্তরের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।

এতে জানানো হয়, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য নতুনভাবে গাঢ় নীল রঙের শার্ট নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সব মেট্রোপলিটন পুলিশের জন্য হালকা অলিভ (জলপাই) রঙের শার্ট এবং সব পুলিশ সদস্যের প্যান্টের রঙ হিসেবে খাকি নির্ধারণ করা হয়েছে। তবে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব এই নতুন পোশাকের আওতামুক্ত থাকবে—অর্থাৎ তাদের ইউনিফর্মে কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কার এবং পোশাক পরিবর্তনের দাবি ওঠে। বিভিন্ন মহল থেকে পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের বিষয়ে মতামতও আসে।

এর ধারাবাহিকতায় গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পুলিশের সব সদস্যের জন্য আয়রন (লোহা) রঙের নতুন পোশাক নির্ধারণ করা হয় এবং গত বছরের ২৫ নভেম্বর থেকে পুলিশ সেই নতুন পোশাক ব্যবহার শুরু করে।

তবে নতুন ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পোশাক পরিবর্তনের বিষয়টি সহজভাবে নিতে পারেননি। তারা রঙ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এই রঙের পোশাক দেখতে তেমন উপযুক্ত নয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের কারণে তারা বিব্রতবোধ করেন।

অন্যদিকে, ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ২৪ ফেব্রুয়ারি পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অনুরোধ জানায়।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার যে নতুন পোশাক নির্ধারণ করেছে, সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং তাদের মতামত যথাযথভাবে বিবেচনা করা হয়নি। জনমত যাচাই ছাড়াই নির্বাচিত এই ইউনিফর্ম অন্যান্য সংস্থার পোশাকের সঙ্গে প্রায় একই রকম হওয়ায় মাঠপর্যায়ে পুলিশকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলেও তারা উল্লেখ করেন। এছাড়া বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এই পরিবর্তনের পক্ষে নন বলেও বিবৃতিতে জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com