• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আজ থেকে কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৭:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ ৭:৪৭

963332985 3

আজ থেকে কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আজ থেকে দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বাগত ব্যক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে শুরু ফ্যাসিবাদী আন্দোলনে নিহতদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি জাতীয় সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছি। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করছি। দল মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধি করছি। আমার রাজনীতি দেশের স্বার্থ রক্ষার রাজনীতি। বিএনপির রাজনীতি দেশকে স্বনির্ভর করার রাজনীতি।

তারেক রহমান বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানো প্রয়োজন।’ তিনি বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখনও স্বৈরাচার বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।

তিনি বলেন, বিএনপির রাজনীতি দেশের জনগণের স্বার্থ রক্ষার রাজনীতি। প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তুলতে পারলেই দেশকে স্বনির্ভর করা সম্ভব।

সে লক্ষ্যেই সরকার কাজ করতে চায় এবং এজন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে বিরোধ নয়- এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, আলোচনা ও সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান তারা।’

এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com