• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আজ মহালয়া ঘোড়ায় চেপে মর্ত্যে আসছেন দেবী দুর্গা

প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ১:৫৫
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ১:৫৫

96666985

আজ মহালয়া ঘোড়ায় চেপে মর্ত্যে আসছেন দেবী দুর্গা

ধর্ম ডেস্ক

আজ মহালয়া। কৃষ্ণপক্ষের অবসান এবং শুক্লপক্ষ বা দেবীপক্ষের শুরু প্রকৃতিতে জানান দিল, দেবী দুর্গার মর্ত্যে আসার আগমনি বার্তা। মন্দিরে মন্দিরে চলছে দেবী দুর্গার আগমনি বার্তা। বছর ঘুরে আবারও আসছেন দুর্গতিনাশিনী দশভুজা দেবী দুর্গা। মহালয়ার ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

পুরাণমতে, এ দিন মা দুর্গা কৈলাসের শ্বশুরালয় থেকে পিতৃগৃহ মর্ত্যে আগমন করবেন। পঞ্জিকামতে, এবার ঘোড়ায় চেপে ধরাধামে আসছেন দেবী দুর্গা। যা খুব একটা শুভ বার্তা দেয় না। দেবীর আগমন ঘোটকে বা ঘোড়ার হওয়ায় তা ‘ছত্রভঙ্গ’-র ইঙ্গিত দেয়। ফলে দেবীর আগমন কাল ধ্বংস ও অস্থিরতার বার্তাবহক।

এবার দেবীর গমনও রয়েছে ঘোটকে। যার ফলও অশুভ। যা ওই সময়ে ছত্রভঙ্গ পরিস্থিতির ইঙ্গিত দেয়। এদিকে মণ্ডপগুলোতে চলছে দুর্গা প্রতিমা তৈরির শেষ সময়ের ব্যস্ততা। ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হবে দুর্গাপূজা। আর ২৪ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

এবার ঢাকা মহানগরীতে পূজা হচ্ছে ২৪৫টি। সারা দেশে ৩২ হাজার ১৬৩টি মন্দিরে দুর্গাপূজা হবে। এ হিসেবে গত বছরের চেয়ে এ বছর ২৪০টি বেশি পূজা মণ্ডপ হচ্ছে সারা দেশে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com