নিউজ ডেস্ক
দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ শপথ গ্রহণ করেবেন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে শপথ বাক্য পাঠ করাবেন।
বিষয়টি সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বানী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে গত ১২ সেপ্টেম্বর নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ৩১ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।












