• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল

প্রকাশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৫
আপডেট: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৫

965215

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোট গ্রহণের ফলাফল ঘোষণার পর তিন দিনের মধ্যে যদি স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। তিনি আরও বলেন, নির্বাচন সম্পর্কিত অন্যান্য আইনগত বিষয়গুলো সংশ্লিষ্টরা বিশ্লেষণ করবেন। তবে, শপথ কবে অনুষ্ঠিত হবে তা এখনো অফিসিয়ালি জানা নেই, কারণ সংসদ সচিবালয় থেকে কমিশনের কাছে কোনো অফিসিয়াল নোটিশ আসেনি।

নির্বাচন কমিশনার বলেন, ১১ দলীয় জোটের প্রতিনিধিদের বক্তব্য আমরা শুনেছি। তারা কিছু সমস্যার কথা উল্লেখ করেছেন। তবে তড়িঘড়ি করে ফলাফল প্রকাশের কোনো প্রশ্ন আসে না। নিয়ম অনুযায়ী আমরা চেষ্টা করেছি ভোটের ফলাফল জনগণের কাছে আরও বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে। গেজেট প্রকাশের সময়কাল আরও আগে হলে ভালো হতো। মাঠপর্যায়ে কাজ করা নির্বাচন সংশ্লিষ্টরা অত্যন্ত দক্ষতার সঙ্গে ফলাফল তৈরির কাজটি সম্পন্ন করেছেন।

তিনি আরও বলেন, ১১ দলীয় জোটের দাবিগুলো বিচার-বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আইন তাদের সুযোগ দিয়েছে, যদি কোনো অভিযোগ থাকে, তা হাইকোর্টে গেলে তার ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়া হবে। একজন নির্বাচন কমিশনার হিসেবে তার বিশ্বাস ছিল যে নির্বাচন সুষ্ঠু হবে, যা আল্লাহর সহায়তায় সম্ভব হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com