• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্দোলন করার আগে পরীক্ষার রেজাল্ট দেখা উচিত : প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ৬:০৯
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ৬:০৯

960002 10

আন্দোলন করার আগে পরীক্ষার রেজাল্ট দেখা উচিত : প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
চীন সফর ছয় ঘণ্টা আগে শেষ করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্তান অসুস্থ, তার জন্য কয়েক ঘণ্টা আগে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছি। বিকেলে আসার কথা, সকালে এসেছি। এই ছয় ঘণ্টা আগে আসায় এতো তোলপাড় হয়ে যাবে আগে বুঝতে পারিনি।

রবিবার (১৪ জুলাই) চীন সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবনে সিনিয়র সাংবাদিকদের চীন সফর নিয়ে ব্রিফ করেন তিনি।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, তারা সব কিছুতে ষড়যন্ত্র খুঁজে। আমি এর আগেও তো একাধিকবার সফর সংক্ষেপ করে দেশে ফিরেছি। তখনও তারা সমালোচনা করেছিল। এবারও করছে। তাই সমালোচকদের জন্য আমার করুণা হয়।

কোটা নিয়ে আন্দোলনকারীদের প্রসঙ্গে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলন করার আগে তাদের পরীক্ষার রেজাল্ট দেখা উচিত। তারা কোথায় দাঁড়িয়েছে। মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না তো কারা পাবে? রাজাকারের নাতি-নাতনিরা? মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের কথা বলার অধিকার তাদের কে দিয়েছে?

তিনি বলেন, দ্বিপাক্ষিক সফরে আমি গত ৮ থেকে ১০ জুলাই চীন সফর করি। ৮ জুলাই বেইজিং পৌঁছালে বিমানবন্দরে আমাকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয়। ৯ জুলাই সকালে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুন আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আমি এআইআইবিকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, নদী খনন, জলবায়ু পরিবর্তনসহ উপযোগী খাতে বিনিয়োগের আহ্বান জানাই। এরপর দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: সামিট অন ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না— শীর্ষক একটি ব্যবসায়িক সম্মেলনে অংশগ্রহণ করি। সেখানে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ীরা অংশ নেন।

সরকারপ্রধান বলেন, সম্মেলনে আমি চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বিশ্বের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাই। এ সময় অবকাঠামো, আইসিটি, পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ শিল্প, নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাত, জলবায়ু-সহনশীল স্মার্ট ফার্মিং, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ প্রযুক্তি ও উন্নয়ন খাতে বৃহত্তর বিনিয়োগের আহ্বান জানিয়েছি।

তিনি জানান, এ সম্মেলনে চীনের ভাইস মিনিস্টার অব কমার্স লি ফেই, চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং টং ঝু, এইচএসবিসি চায়নার প্রেসিডেন্ট ও সিইও মার্ক ওয়াং, হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইমন লিন বক্তব্য দেন এবং তাদের আগ্রহের কথা তুলে ধরেন। এই সম্মেলনে বাংলাদেশের ১০টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির ১৬টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশে তিনটি বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা ও সেখানে চীন রিয়েল এস্টেট এবং হসপিটালিটি খাতে বিনিয়োগের সুযোগের কথা উল্লেখ করলে চীনের ব্যবসায়ীরা এ বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখান। একই সঙ্গে এআইআইবিকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, নদী খনন, জলবায়ু পরিবর্তনসহ উপযোগী খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com