• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট :সারজিস আলম

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ২:০৬
আপডেট: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ২:০৬

960002 2

আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট :সারজিস আলম

জনতার আওয়াজ ডেস্ক
পতিত আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীদের বাড়ি ভেঙে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ পরিবারের জন্য ভবন নির্মাণ করে ফ্ল্যাট উপহার দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

পোস্টে হান্নান লেখেন, ‘খুনি হাসিনাসহ সকল ভোটচোর ফ্যাসিস্ট এমপি-মন্ত্রীর আবাস ভেঙে সেখানে ভবন করে প্রতিটি শহীদ পরিবারকে ফ্ল্যাট উপহার দেয়া এখন সময়ের দাবি।’

এর কিছুক্ষণ পরই অপর অন্য আরেকটি স্ট্যাটাসে এই সমন্বয়ক লেখেন, ‘এটা এই প্রজন্মের ক্ষোভ। বাপকে বেইচা মানুষকে গুম-খুন করার ক্ষোভ। চোখের সামনে তাদের ভাই-বোনদের রক্ত ঝরানোর ক্ষোভ। এটা যেকোনো স্বৈরাচারের-অত্যাচারীর জন্যে বড় শিক্ষা হয়ে থাকবে। যদিও কেউ-ই ইতিহাস থেকে শিক্ষা নেয় না।’

এদিকে গতকাল বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় সমন্বয়ক সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট!’

ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকেও একই ধরনে স্ট্যাটাস দিতে দেখা গেছে। হাসনাত তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com