• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমার নিজের কোনও বোন নেই: নাহিদ

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ৮:৩৬

9666396 10

আমার নিজের কোনও বোন নেই: নাহিদ

জনতার আওয়াজ ডেস্ক
‘আমার নিজের কোনও বোন নেই। আমরা দুই ভাই। ফাতেমা তাসনিম আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি আমাদের অনেক হেল্প করেছিলেন, যখন আমি হাসপাতালে ছিলাম তখন। সেই সময়টি ছিল আমাদের জন্য একটা ক্রুশিয়াল মুহূর্ত। তিনি (ফাতেমা তাসনিম) আমাদের তখন অনেক হেল্প করেছিলেন। আমি যতটা জানি উনি গণঅধিকার পরিষদের নেত্রী ছিলেন।’

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ফাতেমা তাসনিমকে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এই কথা বলেন।

নাহিদ বলেন, ‘কেউ যদি আমার বোন পরিচয় দেয়, এটা তো প্রতিবাদ জানানোর বিষয় না। যদি না এটা কোনও ইস্যু হয়।’

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, উপদেষ্টা নাহিদ ইসলামের বড় বোন ফাতেমা তাসনিম চাকরি পেয়েছেন ‘কোটায়’ বা বিশেষ বিবেচনায়। তাকে কানাডার বাংলাদেশ মিশনের পাবলিক রিলেশন অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এমন বিষয় সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, ‘তার সঙ্গে আগেও আমার যোগাযোগ ছিল না। এত ব্যস্ততার মধ্যে উনার সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করিনি।’

নাহিদ বলেন, ‘আমাকে যখন তুলে নেওয়া হয়েছিল তখন কথা বলার মতো আমাদের পাশে কেউ ছিল না। আমার পরিবারের সদস্যরাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতায় ছিল। তখন তিনি (ফাতেমা তাসনিম) আমাদের পক্ষ থেকে হয়তো অনেক জায়গায় কথা বলেছেন। আমরা সেগুলো নজর বা খেয়াল করার সময় পাইনি।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com