• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমেরিকার শুভ বুদ্ধির উদয় হবে, তারা নিষেধাজ্ঞা দেবে না : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩ ৩:৩৪
আপডেট: সোমবার, ২২ মে, ২০২৩ ৩:৩৪

Capture 163

আমেরিকার শুভ বুদ্ধির উদয় হবে, তারা নিষেধাজ্ঞা দেবে না : পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আসবে কি না, সে বিষয়ে কোনো ধারণা নেই জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমেরিকার শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা এসব (নিষেধাজ্ঞা) করবে (দেবে) না। আর নিষেধাজ্ঞা হবে কি না সেটা নিয়ে আমার কোনো ধারণা নাই। এগুলো আমাদের বলে তো কোনো দিন করে না। এটা যদি হয় তাহলে দুঃখজনক হবে। 

তিনি আরও বলেন, আমেরিকাতো প্রায় দেশে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েই যাচ্ছে। আমরা আশা করছি, আমেরিকার শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা এসব করবে না।সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন তিনি। 

নিষেধাজ্ঞা নিয়ে একটি দৈনিকের প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে মোমেন বলেন, ওরা মিথ্যা তথ্য দিয়েছে। খুবই অদ্ভুত এবং বিস্ময়কর। কোনো রেফারেন্সও দেয়নি। মন্ত্রী হওয়ার আগে চাইনিজ লবিস্ট হিসেবে কাজ করেছি বলেছি। এটা ডাহা মিথ্যা কথা। আমি কোনো দিন চাইনিজ কোম্পানিতে কাজ করি নাই এবং লবিস্ট ছিলাম না। বরং বলতে পারেন আমি সারাজীবন আমেরিকাতে ছিলাম। খুব অদ্ভুত। তারা জেনে শুনে মিথ্যা তথ্য দিয়েছে। 

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতিবিদরা অনেক কিছু বলেন যেন অন্যান্য দেশের জন্য একটা সতর্কবার্তা থাকে। সেটার আক্ষরিক অর্থ কি আমি বলতে পারবো না। তবে আমি বলতে পারি, এটা হচ্ছে ইঙ্গিত যে বাংলাদেশ বিজয়ের জাতি। আমরা ফেলে দেওয়ার দেশ না। 

তিনি বলেন, আমরা মোটামুটিভাবে আগের মতো দারিদ্র্যক্লিষ্ট, দানের ওপর থাকি না। জাতি হিসেবে আমাদের গর্ব আছে। আমাদের একটা পজিশন আছে। গর্ব করার মতো বিষয় আছে। আমরা বিভিন্ন প্রতিকূল পরিবেশ থেকে বিজয় অর্জন করেছি।

মন্ত্রী বলেন, কেউ আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকালে আমরা ভড়কে যাবো না। আমরা কোনো ধরনের প্রতিকূল পরিবেশে ঘাবড়ে যাবো না। আমরা চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা রাখি। সমস্যা আসলে আমরা সমাধানের পথ নিশ্চই খুঁজে পাবো। আমরা মনে হয় এ বার্তাটাই (প্রধানমন্ত্রীর বার্তা) দেওয়া হয়েছে। 


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com