• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ’লীগের আমলে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৩:১৩
আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ৩:১৩

9622220

আ’লীগের আমলে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে: আইনমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের উত্থাপিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।

আইনমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।

তিনি জানান, এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের মামলা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছিল। তবে ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যামামলা প্রত্যাহার করা হয়নি।

বর্তমান সরকারের পদক্ষেপ সম্পর্কে তিনি বলেন, গত ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা প্রশাসকের সমন্বয়ে প্রতিটি জেলায় চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা যাচাই-বাছাই করে সুপারিশ করছে।

এর পাশাপাশি ৮ মার্চ ২০২৬ তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটি থেকে প্রাপ্ত সুপারিশসমূহ পরীক্ষা-নিরীক্ষা করে কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে এবং মামলা প্রত্যাহারের কার্যক্রম অব্যাহত রেখেছে।

আইনমন্ত্রী আরও জানান, সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তি রাজনৈতিকভাবে মিথ্যা বা হয়রানিমূলক মামলার শিকার হলে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কমিটিগুলো তা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সরকার রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়রানিমূলক মামলা থেকে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com