• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আ.লীগকে শর্তহীন সংলাপের তাগিদ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের

প্রকাশ: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ৪:২২
আপডেট: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩ ৪:২২

0DC60B89 F783 4332 8749 D7E222FEB4BC

আ.লীগকে শর্তহীন সংলাপের তাগিদ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের

স্টাফ করসপন্ডেন্ট

রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে শর্তহীন সংলাপের তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (১৫ নভেম্বর) আওয়ামী লীগের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান রাষ্ট্রদূত।

পিটার হাস বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি ফেয়ার, শান্তিপূর্ণ নির্বাচন করার আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগকে। নির্বাচন উপলক্ষে শর্তহীন সংলাপের কথা বলা হয়েছে। বৈঠকে রাজনৈতিক সংহিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানান পিটার হাস।

উল্লেখ্য, আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন সংলাপের আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সম্প্রতি বাংলাদেশর প্রধান তিনটি দলকে একটি চিঠি পাঠিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী চিঠি পাওয়ার বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বিকালে ডোনাল্ড লু’র চিঠি পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। সাংবাদিকদের তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করার জন্য মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আমাদের কার্যালয়ে এসেছিলেন। চিঠিটা আমাদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন। এই চিঠি শুধু আমাদের না, একই চিঠি আরও দুটি দলকে দেয়া হয়েছে। তিনি আরও জানান, চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে।

এদিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক জরুরি বার্তায় বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। তারা সব পক্ষকে সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানায়। মার্কিন যুক্তরাষ্ট্র একটি রাজনৈতিক দলের বিপরীতে অন্য রাজনৈতিক দলকে সমর্থন করে না জানিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র বিবদমান সব পক্ষকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানায়। সেই সঙ্গে দূতাবাসের বার্তায় এটাও স্মরণ করানো হয় যে, উদ্ভূত পরিস্থিতিতে যারা গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করবে তাদের বিরুদ্ধে পূর্বঘোষিত মার্কিন ভিসানীতি কার্যকর হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com