• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঈদের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ৫ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড

প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৫
আপডেট: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৫

96598596 1

ঈদের আগেই অগ্রাধিকার ভিত্তিতে ৫ কোটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
পাইলট প্রকল্প হিসেবে ঈদের আগেই হতদরিদ্রদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা জানান।

পাইলট প্রকল্প হিসেবে ঈদের আগেই হতদরিদ্রদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা জানান।

এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড দরিদ্রদের কাছে পৌঁছে দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার একটি উপকমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

একই বিষয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বাংলাদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য পর্যায়ক্রমে এই কার্ড পাবেন।

এদিকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, আপাতত অতিদরিদ্র ও নিন্ম আয়ের পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ক্যাশ টাকা দেওয়া হবে। টাকার পরিমান কি হবে তা নির্ধারিত হবে দু-একদিনের মধ্যেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com